বাধ্যতামূলক অবসর: চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের

‘জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাধ্যতামূলক অবসর: চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়, যা শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ করায় ‘জনস্বার্থে’ তাদেরকে অবসরে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইনের (২০১৮) ধারা- ৪৫ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তাহলে কোন কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।