Uncategorized

কালীগঞ্জে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মো. স্বপন মিয়া (২৭) নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া পৌরসভার চৌড়া এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় স্বপনকে মাদকসেবনের অভিযোগে আটক করে পুলিশ। পরে রোববার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button