গাজীপুর

কালীগঞ্জে মদ বিক্রেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সমীরন রোজারিও (৪৯) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার সমীরন রোজারিও তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়াখোলা এলাকার মৃত আব্রাহাম রোজারিওর ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ চুয়ারীয়াখোলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সমীরনের বাড়ি থেকে পাঁচ লিটার চোলাইমদ, চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত একটি পাতিল ও একটি গ্যাসচুলা জব্দ করা হয়। সে সময় সমীরনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button