গাজীপুর

কালীগঞ্জে একাধিক মামলার আসামি ও ‘মাদক সম্রাট’ সালাউদ্দিন গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতির চেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত সাতটি মামলা রয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভাদার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন ভাদার্ত্তী এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় পাইকারি ও খুচরা মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ নামে পরিচিত।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ভাদার্ত্তী এলকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে সালাউদ্দিনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল সোমবাজার এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তবে জামিনে মুক্ত হয়ে ফিরে এসে সে আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গ্রেপ্তার সালাউদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

কালীগঞ্জের মাদক সম্রাট সালাউদ্দিন গ্রেপ্তার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button