গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-১ ড্রোন ইরানের আঞ্চলিক জলসীমার আকাশে প্রবেশ করলে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট সেটি ভূপাতিত করেছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী, রবিবার ভোরে ঘটনাটি ঘটে। বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীকে ‘আগ্রাসী’ উল্লেখ করে বলা হয়, ড্রোনটি ইরানের আঞ্চলিক জলসীমার আকাশে প্রবেশ করে শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা করে।
বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ড্রোনটি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং সেটি ধ্বংস হয়।
আইআরজিসির বিমান প্রতিরক্ষা কমান্ড সতর্ক করে দিয়ে বলেছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা ও আঞ্চলিক জলসীমা সম্পূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টায় কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।