তুরাগ নদীতে লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদর দপ্তর

যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

তুরাগ নদীতে লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদর দপ্তর

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। কেউ এই অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।