গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার মৃত আতাউর হোসেন খানের ছেলে জামিন হোসেন খান (৪৩) এবং জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার আবু তালেবের ছেলে তরিকুল ইসলাম শান্ত (২২)।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গাঁজা সেবনরত অবস্থায় জামিন হোসেন খান এবং ইয়াবা সেবনরত অবস্থায় তরিকুল ইসলাম শান্তকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
আরো জানতে….
কালীগঞ্জে মাদকসেবী তিন যুবককে কারাদণ্ড